ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান

আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর তারেক রহমানের। নির্বাচনের আগে বা নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তি‌নি। তবে রোজার পরই‌ দেশে ফিরতে চান খালেদা জিয়া।

লন্ডনে তারেক রহমানের ঘ‌নিষ্ঠ একা‌ধিক বিশ্বস্ত সূত্র এই প্রতিবেদককে তথ্যটি জানিয়েছে।

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধীকার সূত্রে বারিধারা ডিওএইচএসে এক‌টি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুমসহ অনেক অংশ ভেঙে আধু‌নিক ডিজাইনে কাজ করানো হচ্ছে।

খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন এ প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মালেক শুক্রবার (২১ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম নিজে চিকিৎসা বা প‌রিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মা‌টিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তি‌নি ঈদের পরই দেশে ফিরে যেতে চান।’

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি ব‌লেন, ‘নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় বাসাসহ সব প্রস্তু‌তি চলছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব‌্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারেক রহমানের দে‌শে ফেরার বিষয়ে সাংবা‌দিক‌দের তিনি ব‌লেন, ‘এটি এখন সম‌য়ের ব‌্যাপার মাত্র।’

ডা. জা‌হিদ খালেদা জিয়ার দেশে ফেরার ব‌্যাপারে বলেন, ‘খুব শিগ‌গিরই চি‌কিৎস‌কের পরাম‌র্শ মতো দেশে ফিরে যাবেন খালেদা জিয়া।’

গতকাল বৃহস্প‌তিবার (২০ মার্চ) সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

সুত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান

আপডেট সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫