ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি কাজল -রোহিঙ্গা ক্যাম্প মাদক ও আইনশৃঙ্খলা অবনতির হেড কোয়ার্টার

রোহিঙ্গা ক্যাম্প মাদক বেচা বিক্রি ও আইনশৃঙ্খলা অবনতির হেড কোয়ার্টার। রোহিঙ্গারা বাইরে গিয়ে টাকা নিয়ে মানুষ খুন করে আবার ক্যাম্পে ঢুকে যায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি সোমবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। তাদের কেনো আইনের আওতায় আনা যাচ্ছে না এ বিষয়ে এপিবিএন সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসে আলোচনা করতে হবে।

তিনি বলেন, প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী জেলার আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে, চেষ্টা করতে হবে আইনশৃঙ্খলার যেনো উন্নতি হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলো সব রিভিউ করতে হবে এবং মাত্র তিন চার মাসের মধ্যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে এটা আশা করা যায় না। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।

এসময় কক্সবাজারের আইনশৃঙ্খলার সার্বিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়।

এছাড়াও দেশের সর্ববৃহৎ ইয়াবা চালান, প্রায় ১৮ লাখ ইয়াবাসহ আটক হওয়া ফারুকের মামলা থেকে খালাস পাওয়া নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সফলভাবে সম্পন্ন হলেও সুধী সমাবেশে অংশগ্রহণ নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন।

সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল উল্লাহ, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহিদুল আলম, স্থানীয় সরকার কক্সবাজার এর উপপরিচালক মো: শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: অহিদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি কাজল -রোহিঙ্গা ক্যাম্প মাদক ও আইনশৃঙ্খলা অবনতির হেড কোয়ার্টার

আপডেট সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬