ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহনের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি- সেমিনারে জেলা প্রশাসক

কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষার্থী,স্কাউটস ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী।তিনি নিরাপদ খাদ্যের গুরুত্ব ও অনিরাপদ খাদ্যের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীর কারণে খাদ্যের নিরাপত্তা আজ আমাদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তাই তিনি নিরাপদ খাদ্য প্রাপ্তিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। এছাড় সকল শিক্ষার্থীসহ স্কাউট,কাব স্কাউটদের স্কুলে ও ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,হাত ধোঁয়ার নিয়মাবলি সম্পর্কে পরিবারসহ সকলকে সচেতন করার আহবান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো নাজমুল ইসলাম,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ, প্রেসক্লাব সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, টুয়াক সভাপতি এম রেজাউল করিম রেজা, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি জাহানারা ইসলামসহ ছাত্র প্রতিনিধি ও স্কাউট সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট,ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে নিরাপদ খাদ্য আইন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি দিয়ে হাত ধোঁয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন,সচেতনতামূলক লিফলেট ও তার ধারণা প্রদান করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা, নিয়মিত বাজার মনিটরিং, অভিযোগ নিষ্পত্তি,ভোক্তা হিসেবে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পণ্যের মোড়কে সংশ্লিষ্ট তথ্যাদি দেখে গণনা করুন,ক্রয় রশিদ গ্রহণান্তে মালামাল সংগ্রহ করুন,পণ্য বা সেবা সম্পর্কে পরিপূর্ণভাবে জেনে পণ্য ক্রয় করুন,বিজ্ঞাপন না বুঝে পণ্য সংগ্রহ থেকে বিরত থাকুন,সরকারি / পেশাদারী ট্রেডমার্ক সম্বলিত পণ্য ক্রয় করুন,পণ্য বা সেবা সম্পর্কে অন্ধ বিশ্বাস পরিহার করুন,পণ্য বা সেবা সম্পর্কে অভিযোগে যথাযথ কর্তৃপক্ষের নিকট দায়ের করুনসহ বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়।

এ ছাড়া ভোক্তা সাধারণের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করার কথা জানানো হয়। অভিযোগগুলো সরাসরি লিখিত,ডাকযোগে,ই-মেইলে,CCMS সফটওয়্যার শীর্ষক ওয়েবপোর্টালের (www.dncrp.com ) মাধ্যমে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানানো যায় বলে এ সময় উল্লেখ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহনের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি- সেমিনারে জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫