ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লীতে একরাম নামে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার কিছু পরে শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আবুল মনসুর লুদু হাসেমিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুস সবুর সওদাগরের পুত্র।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার কিছু পর শহরের সিটি কলেজ লাগোয়া সাহিত্যিকা পল্লী এলাকায় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে একরাম নামের ৩২ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হন।

​গুলিবিদ্ধ একরাম পেশায় একজন রাজমিস্ত্রী। একরামের স্বজনদের দাবী, কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ এলাকায় মুবিন, জাহেদ, সাদ্দাম ও আটক হওয়া লুদুসহ চারজন তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তার পেটে অস্ত্র ঠেকিয়ে সরাসরি গুলি চালানো হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় একরামকে উদ্ধার করে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, জমি সংক্রান্ত ঘটনাসহ বেশ কিছু বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। তারই জেরে এ ঘটনা ঘটেছে।

​পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই সাহিত্যিকাপল্লী এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, হামলার মূল কারণ, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং এই ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০২:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬