ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

শ্রদ্ধা-ভালোবাসায় ব্যবসায়ী বোরহান উদ্দিনের চিরবিদায়

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠ থেকে সবার শোক ও ভালোবাসার মধ্য দিয়েই চিরবিদায় নিলেন স্বনামধন্য আইনজীবী মোহাম্মদ আলীর ২য় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন। তাঁকে বিদায় জানাতে এসেছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

শুক্রবার (৬জুন) বাদ আসর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা আবছার কামাল।

জানাজা নামাজের পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই ওসমান গণি। জানাজা নামাজে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আয়াছুর রহমান, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপুসহ বিশিষ্টজনেরা অংশ নেন। জানাজা নামাজ শেষে
গোলদিঘির পাড় কেন্দ্রীয় কবরস্থানে বোরহান উদ্দিনকে সমাহিত করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় টেকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে বোরহান উদ্দিন স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের একমাত্র জামাতা মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ইমতিয়াজ আবির জানান, তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

শ্রদ্ধা-ভালোবাসায় ব্যবসায়ী বোরহান উদ্দিনের চিরবিদায়

আপডেট সময় : ০৭:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫