ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

মেরিন ড্রাইভে ধরা পড়ল ১০০ কেজি গাঁজা, আটক ২

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক শ্রাবণ।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার ফরিদুল আলমের ছেলে মো. এনামুল হক (২৬) এবং টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি একটি মাইক্রোবাস কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে ড্রিম হলিডে রিসোর্টের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে ডিএনসির একটি দল। অভিযান চলাকালে একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে প্লাস্টিক মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি বলেছেন, “মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে ধরা পড়ল ১০০ কেজি গাঁজা, আটক ২

আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬