ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী বালুখালী বাজার। এই বাজারের সরকারি ইজারা পেয়েছেন  ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া স্থানীয় বাসিন্দা ফোরকান চৌধুরী।

তার বিরুদ্ধে ইজারাদারির নামে সরকারি নির্দেশনা না মেনে অবৈধ স্থাপনা বসিয়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলে রাখা, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ইজারার অজুহাতে চাঁদা উত্তোলনের মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০২৫-২৬ অর্থবছরে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য বালুখালী কাস্টমঘাট এলাকায় অস্থায়ী পশুরহাট বসানোর অনুমোদন দেয় উখিয়া উপজেলা প্রশাসন এবং ওই হাটের ইজারা নেন ফোরকান চৌধুরী। তবে ঈদ শেষ হওয়ার দুই মাস পরও হাটের অবকাঠামো সরিয়ে না নিয়ে বরং সেখানে গরু রাখার জন্য স্থায়ী ঘর নির্মাণ করে রেখেছেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন।

দখল করা জায়গাটি উখিয়াঘাট মৌজার আরএস দাগ নম্বর-৪৮ এবং বিএস দাগ নম্বর-১৬৩ভুক্ত জমিটি কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তি।

বিষয়টি গণমাধ্যমে আসার পর স্থাপনা সরাতে ফোরকান চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও তিনি তা মানেন নি।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, ‘বিষয়টি নিয়ে আমি অবগত আছি।এর আগে ইজারাদার ফোরকান চৌধুরীকে জমি থেকে স্থাপনা সরাতে বলা হয়েছে।কিন্তু এখনো যদি না সরানো হয় তাহলে  উধ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সড়ক ও জনপথ অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন,  ‘জায়গাটি সওজের, প্রযোজ্য ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে।’

এসব বিষয়ে জানতে চাইলে ফোরকান চৌধুরী আনিত অভিযোগ মিথ্যা দাবী করে জানান, সাংবাদিকরা আমার জন্য ষড়যন্ত্র করতেছে বলে ফোনের সংযোগ কেটে দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬