ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মেরিন ড্রাইভের পাটোয়ারটেকে রিসোর্টে আ’গু’ন, নি’হত ৫ কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

​সোমবার বিকেলে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার বদির জেটিঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মাদ হোসেন ওরফে মোহাম্মাদ (৪৬)। তিনি টেকনাফের উত্তর চৌধুরীপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

​র‍্যাব জানায়, ২০০৬ সালে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আদালত মোহাম্মাদ হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল ২৭ জুলাই বিকেলে অভিযান চালিয়ে বদির জেটিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬