ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার

মহেশখালীর আলোচিত জিসমা মণি হত্যা: কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ

মহেশখালীর আলোচিত জিসমা মণি কাজল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। উল্টো বাদীর পরিবার আসামিদের নানা হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবী মামলার বাদী নিহত জিসমা মণির মা হামিদা বেগমের।

গত ২ জানুয়ারি মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা গ্রামের তিন তুলা গাছ নামক এলাকার শ্বশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূ জিসমা মণি কাজলের (১৬) লাশ উদ্ধার করে পুলিশ।

আসামি পক্ষ প্রভাবশালী হওয়ায় মহেশখালী থানা হত্যা মামলা নিতে গড়িমসি করায় দীর্ঘ হয়রানির পর ২৪ জানুয়ারি জিসমা মণির স্বামী রুবায়েত উদ্দিন প্রকাশ রুবেল কে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন নিহত জিসমা মণির মা হামিদা বেগম। মামলা পরবর্তী কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ, উল্টো বাদীর পরিবারকে হুমকি দিলে নিরাপত্তা চেয়ে তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার সাব ইন্সপেক্টর ফরাজুলকে জানালে তিনি উল্টো বাদীকে লাঞ্ছিত করেন।

নিহত জিসমা মণি কাজলের মা হামিদা বেগম জানান, মেয়েকে মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করতো অভিযুক্ত রুবেল। রুবেলের পরিবার প্রভাবশালী হওয়ায় তিনি কোথাও অভিযোগ করতে পারেননি। পরে জিসমাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। মেয়ের আত্মসম্মানের বিবেচনায় ধারদেনা করে প্রায় ৮ লাখ টাকা খচর করে সামাজিকভাবে মেয়েকে বিয়ে দেন এই বিধবা মহিলা মা হামিদা বেগম। বিয়ের তিন মাসের মাথায় কাজলের বিয়ের স্বর্ণ (৩ ভরি) বিক্রি করে দেয় স্বামীর পরিবার। এরপর নানাভাবে যৌতুকের জন্য কাজলকে মারধর করতে থাকে। কাজলের মৃত্যুর আগে ২০ হাজার টাকা চেয়েছিল কাজলের স্বামী রুবেল, বিধবা হামিদা বেগম টাকা দিতে না পারায় কাজলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী মামলার বাদী ও নিহত জিসমা মণির কাজলের মা হামিদা বেগমের।

হামিদা বেগম জানান, তার মেয়ের হত্যাকারীরা এলাকায় চোখের সামনে ঘুরছে। পুলিশ কাউকে আটক করেনি। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার মেয়ে জিসমা মণি কাজলের হত্যাকারীদের দ্রুত আটক করে তাদের উপযুক্ত আইনানুগ শাস্তির দাবী জানান তিনি।

মামলার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি আটক করতে পারেনি মহেশখালী থানা পুলিশ। ইতিমধ্যে তৎকালিন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ বদলী হয়েছেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনঞ্জুরুল হক জানান, তিনি দায়িত্ব নিয়েছেন কয়েকদিন হচ্ছে। এ মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য মহেশখালী থানা পুলিশের আন্তরিক চেষ্টা থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

মহেশখালীর আলোচিত জিসমা মণি হত্যা: কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ

আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫