ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার
বিদেশী অস্ত্রসহ আটক তিন

মহেশখালীর অস্ত্র ব্যবসায়ীদের সাথে রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ীদের যোগসাজস রয়েছে- র‍্যাব

বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ জনকে আটকের দাবী করেছে র‍্যাব-১৫। র‍্যাব বলছে তারা অস্ত্র ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও আটকের তথ্য দিয়েছেন র‍্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আ.ম.ফারুক বলেন, “মহেশখালীর অস্ত্র ব্যবসায়ীদের সাথে রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্র ব্যবসায়ীদের যোগসাজস রয়েছে। তারা কক্সবাজারের বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে।”

মি. ফারুক আরও বলেন, “মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের থেকে অস্ত্র ও গুলি কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে প্রবেশ করে। পরবর্তীতে এগুলো বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের মাধ্যমে কক্সবাজার মহেশখালীর অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে ছড়িয়ে পড়ে।”

“এছাড়া সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে”।

জব্দকৃত মালামালের বিবরণ দিয়ে র‍্যাব কর্মকর্তা ফারুক বলেন, “রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র গুলো আনার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন অস্ত্র ব্যাবসায়ীসহ ০১টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ০৮টি বিদেশী পিস্তলের তাজা কার্তুজ, ০১টি স্মার্ট ফোন, ০২ টি বাটন ফোন, ০১টি ইজিবাইক ও নগদ টাকা জব্দ করা হয়।”

আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

বিদেশী অস্ত্রসহ আটক তিন

মহেশখালীর অস্ত্র ব্যবসায়ীদের সাথে রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ীদের যোগসাজস রয়েছে- র‍্যাব

আপডেট সময় : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫