ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

মহেশখালীতে মাছ ধরার সময় হিটস্ট্রোকে জেলের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামশুল আলম (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম পাশে একটি চিংড়িঘেরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশের ভাষ্য, সকালে জীবিকার তাগিদে চিংড়িঘেরে মাছ ধরতে যান সামশুল আলম। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. সেলিম জানান, সকালে তার বাবা মাছ ধরতে গিয়ে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন।

নিহতের স্বজনেরা জানান, সামশুল আলম দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে মাছ ধরার সময় হিটস্ট্রোকে জেলের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬