ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে দিনে বালি পাচারের অভিযোগ: রাতে খননযন্ত্রসহ ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায় কর্মরত দুজন ঠিকাদারের খননযন্ত্র ও ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানসহ কয়েকজনের বিরুদ্ধে বেড়িবাঁধ এলাকা ও বালিয়াড়ি থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ ওঠে।

গতকাল (বুধবার) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের নাছির মোহাম্মদ ডেইল এলাকার পশ্চিমে সাগরপাড়ে খননযন্ত্র ও ট্রাক্টর পুড়িয়ে দেয়ার এ ঘটনা ঘটে। এ সময় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও মাটি বহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া বালুভর্তি করার জন্য আনা অন্তত চার হাজার জিও ব্যাগ লুট করেছে দুর্বৃত্তরা। পাশাপাশি দুর্বৃত্তরা মারধর করে ছয়জন পাহারাদারের কাছ থেকে ছয়টি মুঠোফোনের সেট ছিনিয়ে নিয়ে যায়।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষের একটি অফিস ও একটি টাওয়ার নির্মাণের জন্য দুই মাস আগে কাজ পায় তাজ এন্টারপ্রাইজ ও জাহানারা ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের পাহারাদার নুর হোসাইন বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে তিনিসহ তাঁর পাঁচ সহকর্মী বন্দর কর্তৃপক্ষের নির্মাণকাজে পাহারা দিচ্ছিলেন। এর মধ্যে দিবাগত রাত তিনটার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা মারধর করে তাঁদের কাছ থেকে ছয়জনের মুঠোফোন সেট নিয়ে যায়। এ সময় তারা জ্বালানি তেল ঢেলে খননযন্ত্র ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া দুর্বৃত্তরা যাওয়ার সময় অন্তত চার হাজার খালি জিও ব্যাগ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান মহেশখালীর মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক রাইটন দেব। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাইটন দেব বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন দিয়ে দুর্বৃত্তরা তিনটি খননযন্ত্র ও তিনটি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে। তারা পাহারাদারদের মারধরও করেছে। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।’

এর আগে গতকাল দুপুরে ধলঘাটের শরইতলী এলাকার বেড়িবাঁধ ও বালিয়াড়ি থেকে বালি তুলে পাচারের অভিযোগ ওঠে ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল ও ইউপি সদস্য, তাজ এন্টারপ্রাইজের সহকারী ঠিকাদার জমির উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আতহার ইকবাল দাদুল বলেন, ‘বন্দরের কাজের জন্য ডাইক তৈরি করতে সাগরের বালিয়াড়ি থেকে বালি তোলা হয়েছে। এতে বুধবার বিকালে স্থানীয়রা বাঁধা দিলে বালি তোলা বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।’

স্থানীয় ইউপি সদস্য ও বালি তোলার কাজে জড়িত তাজ এন্টারপ্রাইজের সহকারী ঠিকাদার জমির উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি বালি তোলার কথা স্বীকার করেন। বালি তোলার বিষয়ে উপজেলা প্রশাসনসহ কারো অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কারো অনুমতি নেই। বন্দরের ডাইক তৈরির জন্য এইসব বালি তোলা হয়েছে, স্থানীয়রা বাঁধা দিলে এই বালি তোলা বন্ধ করা হয়।’

উভয়ের এই বক্তব্যের পরে রাতেই ঘটে খননযন্ত্র ও ট্রাক্টরে আগুন দেয়ার ঘটনা। স্থানীয়দের ধারণা, বালি তুলে পাচারের অভিযোগ ঢাকতে পরিকল্পিতভাবে খননযন্ত্রে এই আগুন দেয়া হয়েছে।

তবে খননযন্ত্রে আগুন দেয়ার বিষয়ে জানতে চাইলে তাজ এন্টারপ্রাইজের সহকারী ঠিকাদার ও ধলঘাট ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, দুই মাস ধরে পাঁচটি খননযন্ত্র ও ছয়টি পাওয়ার ট্রাক্টর দিয়ে মাতারবাড়ি বন্দর কর্তৃপক্ষের অফিসের জন্য ডাইক (বাঁধ) ও টাওয়ার নির্মাণের কাজ চলছে। ডাইকের পাশে বসানো হচ্ছে জিও ব্যাগ ও ব্লক। কিন্তু নির্মাণকাজের শুরু থেকে স্থানীয় ধলঘাট ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহসহ আরও কয়েকজন প্রভাবশালী লোকজন নানাভাবে কাজে বাঁধা ও হুমকি দিয়ে আসছিলেন। এই ঘটনার পেছনে তাঁদের হাত থাকতে পারে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

মহেশখালীতে দিনে বালি পাচারের অভিযোগ: রাতে খননযন্ত্রসহ ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫