ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’: হাকিমি

বিশ্বকাপের চলতি আসরে শনিবার রাতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। সবশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পরাশক্তি ব্রাজিলের।

ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে মরক্কোর সেরা তারকা আশরাফ হাকিমি স্পষ্ট জানিয়েছেন, ব্রাজিলকে সমীহ করলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছেন। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষে আমরা সমানতালে লড়তে পারি। আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, আমরা ম্যাচটি জিততে চাই।’

হাকিমি আরও বলেন, ‘বিশ্বকাপের সাফল্য মরক্কো ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঘরের মাঠে বা চেনা দর্শক সারির সামনে এই আত্মবিশ্বাস তাদের আরও তাতিয়ে তুলবে।’

মরোক্কোর এই ডিফেন্ডার বলেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের অকুণ্ঠ সমর্থন মাঠে আমাদের বাড়তি শক্তি জোগায়। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব এবং সমর্থকদের আরেকটি স্মরণীয় রাত উপহার দেওয়ার চেষ্টা করব।’

সূত্র : দৈনিক ইত্তেফাক
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’: হাকিমি

আপডেট সময় : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬