ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ

টিটিএনে কর্মরত সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করতে ‘জেন্ডার অ্যান্ড কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজম’ বিষয়ে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ডয়েচে ভেলে একাডেমি (DW Akademie)-এর আয়োজনে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত টিটিএনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় কক্সবাজারভিত্তিক সংবাদমাধ্যম টিটিএনের ১৬ জন সংবাদকর্মী অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশে ডয়েচে ভেলে একাডেমির (DW Akademie) কান্ট্রি কো-অর্ডিনেটর ও প্রধান প্রশিক্ষক মাইনুল ইসলাম খান এবং ট্রেইনার মাফিয়া মুক্তা।

তিন দিনের এ প্রশিক্ষণে জেন্ডার ও সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, নৈতিক সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, ডিজিটাল স্টোরিটেলিং, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, সাক্ষাৎকার গ্রহণের কৌশল এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে সংবাদ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে অংশগ্রহণকারী সংবাদকর্মীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন টিটিএনের প্রধান নির্বাহী তৌফিক লিপু, ডিডাব্লিউ একাডেমির প্রধান প্রশিক্ষক মাইনুল ইসলাম খান এবং ট্রেইনার মাফিয়া মুক্তা। এ সময় টিটিএনের পক্ষ থেকে ডয়েচে ভেলে একাডেমির প্রশিক্ষকদের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেন প্রধান নির্বাহী তৌফিক লিপু।

সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক মাইনুল ইসলাম খান বলেন, “কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে আন্তর্জাতিক মানের সংবাদ পরিবেশনের মাধ্যমে টিটিএন বৈশ্বিক পরিসরে নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে পারে। স্থানীয় বাস্তবতাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”

টিটিএনের প্রধান নির্বাহী তৌফিক লিপু বলেন, নতুনদের মধ্যে শেখার আগ্রহটা আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি। টিটিএনের যারা কাজ করছেন, তাদের বেশিরভাগই সাংবাদিকতা পেশায় নবীন। তাই সংবাদ লেখা, সংবাদ তৈরি এবং পেশাদার সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোর সঙ্গে তাদের পরিচিত করিয়ে দিতেই ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন।

তিনি আরো বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে টিটিএনের ১৬ জন সংবাদকর্মী সংবাদ লেখা, সংবাদ উপস্থাপন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেছে। ভবিষ্যতে তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও মানসম্মত ও দায়িত্বশীল সাংবাদিকতা করবে বলে আমার বিশ্বাস।

এ সময় টিটিএনের প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ডয়েচে ভেলে একাডেমির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা জানান, এ কর্মশালা তাদের দায়িত্বশীল, সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা চর্চায় নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। মাঠপর্যায়ে আরও মানসম্মত ও আন্তর্জাতিক মানের সংবাদ পরিবেশনে এই প্রশিক্ষণের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ডয়েচে ভেলে একাডেমির এ উদ্যোগকে অংশগ্রহণকারীরা কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সাংবাদিকতা চর্চার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ

আপডেট সময় : ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬