ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য বিশ্বের একমাত্র এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন “৩য় ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ জার্নালিজম কনফারেন্স – ২০২৬” এ বাংলাদেশ থেকে প্রতিনিধি ও প্যানেলিস্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হয়েছেন তরুণ সংবাদকর্মী ও এশিয়ান টিভির নিউজ রিপোর্টার ইরফান উদ্দিন ইরো।

‘নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন’ (FoNIJ), ‘নেভাঃ (নয়া) জাতীয় সাংবাদিক ফোরাম’ এবং ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ (SJF)-এর যৌথ সমন্বয়ে চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনটি আগামী ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা উপস্থাপন করেন ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে”সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য মাতৃভাষা সাংবাদিকতা”।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এটি মাতৃভাষা ও আদিবাসী সাংবাদিকতার ওপর নিবেদিত বিশ্বের একমাত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বৈশ্বিক স্তরের এই সম্মেলনে বাংলাদেশসহ, বিশ্বের প্রায় ৪০টি দেশের’ মাতৃভাষাভিত্তিক শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, মিডিয়া বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন। জলবায়ু ন্যায়বিচার, গণমাধ্যম নীতি, আধুনিক প্রযুক্তি এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোর ওপর মোট ৭টি পৃথক থিমেটিক সেশন (Thematic Sessions) অনুষ্ঠিত হবে।

সম্মেলনে মাতৃভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যেখানে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব ও প্যানেল আলোচনায় অংশ নেবেন ইরফান।

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিতে আগামী ৩১ জুলাই নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইরফান।

মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি, এই সফরের অংশ হিসেবে আগামী ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠেয় আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনার ও টেকনিক্যাল কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। যার মধ্যে রয়েছে গণমাধ্যম ও সামাজিক সংকট নিরসনে প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে ‘বিল্ড মিডিয়া অ্যান্ড টেক হ্যাকাথন’, আধুনিক গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) এর ব্যবহার সংক্রান্ত সেমিনার এবং আধুনিক ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের ওপর আন্তর্জাতিক সেমিনার ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল স্টোরিটেলিং’।

পেশাদার আলোচনার পাশাপাশি এই আন্তর্জাতিক মিলনমেলায় বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা, নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের আয়োজনও থাকবে।

আয়োজকদের মতে, এই সম্মেলনের মূল লক্ষ্য মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ ঘটিয়ে একে আরও বেশি পেশাদার রূপ দেওয়া এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

বৈশ্বিক সাংবাদিকতার এই বৃহৎ প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণমাধ্যমের ভাবমূর্তি উজ্জ্বল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরফান উদ্দিন ইরো টিটিএনের স্টাফ রিপোর্টার হিসেবে ইতোপূর্বে দায়িত্ব পালন করেছে। তার বাড়ি কক্সবাজার শহরতলীর লিংকরোড এলাকার দক্ষিন মুহুরী পাড়ায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান

আপডেট সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬