ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল

দীর্ঘদিন ধরে নাজমুল হোসেন শান্ত পুরনো হাঁটুর ব্যথায় ভুগছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তিনি। এখনই অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও চোট শঙ্কা নিয়েই খেলতে হবে শান্তকে।

ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, তাসকিন, নাহিদ রানার মতো শান্তকেও ম্যানেজ করে খেলতে হবে। অন্যদিকে, তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণকে নিয়ে চিন্তা ভাবনা বাড়ছে বিসিবির। পিঠের নিচের অংশের ব্যথার জন্য প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ২১ বছর বয়সী এই তরুণ পেসার। মাঠে ফিরে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেন তিনি। এরপর হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েও ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন।

পরে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার পুরনো চোটে পড়েছেন বর্ষণ। আজ সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে একজন মেরুদন্ড বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর কথা আছে বর্ষণের। চোট সমস্যা আছে দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশ ‘এ’ দলেও।

প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ২১ বছর বয়সী তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণ।

বর্ষণের মতো আরেক ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমনও চোটে। এইচপির হয়ে ত্রিদলীয় টুর্নামেন্টের ৪ ম্যাচে ১০ উইকেট নেওয়ার পর ‘এ’ দলে যোগ দেন ইমন। সেখানে বোলিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ফিরে চিকিৎসা শুরু করবেন ১৯ বছর বয়সী এই পেসার। একই সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসানও চোট নিয়ে দেশে ফিরে আসছেন।

এদিকে বিসিবি কয়েকটি চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে বলেও জানা গেল, কিছু পোর্টেবল চিকিৎসা ও রোগনির্ণয় সুবিধা আনার পরিকল্পনাও রয়েছে। আল্ট্রাসাউন্ড, শকওয়েভ থেরাপি এবং এক্স-রে সংক্রান্ত কিছু সুবিধা এখানে চালুর বিষয়ে চিন্তা করা হচ্ছে। এতে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের অন্যান্য কর্মকর্তা, মাঠকর্মীও সুবিধা পাবেন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা

বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল

আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬