ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ

বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। যে কারণে উচ্চ আদালতে বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই।’

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, কোনও মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে, তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই।’

তিনি বলেন, ‘আগে যে সরকার ছিল, সেটা একটা ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনও নিয়মনীতি মানতো না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। আমরা তো সেই সরকার না। আমাদের কোনও এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।’

ঝিনাইদহে শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকাজ পরিচালনা করছে। আমরা আশা করছি খুব দ্রুত রায় পাওয়া যাবে।’

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘মামলা করতে তো কোনও বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারে। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা, বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা, তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে 

বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫