ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক

টেকনাফ ও উখিয়া অঞ্চলের চলমান অপহরণ, মানবপাচার, সীমান্ত অপরাধ এবং জননিরাপত্তা সংকট নিরসনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব জিয়াউদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া’-এর প্রতিনিধিদল।

​রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

​বৈঠকে প্রতিনিধিদল টেকনাফ–উখিয়ার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিভাগীয় কমিশনারের নিকট হস্তান্তর করে।

বিভাগীয় কমিশনার অত্যন্ত মনোযোগের সঙ্গে স্মারকলিপিটি পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি দাবির যৌক্তিকতা গভীরভাবে পর্যালোচনা করেন।

​আলোচনা শেষে বিভাগীয় কমিশনার জানান, টেকনাফ–উখিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আন্দোলনকারীদের দাবিগুলো জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি আশ্বস্ত করেন যে, উত্থাপিত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসন্ন নীতি-নির্ধারণী সভায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও এসব দাবি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন বলে জানান তিনি।

​সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম শক্তিশালী করা এবং টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও একটি নতুন ব্যাটালিয়ন স্থাপনের বিষয়টি ইতিবাচক বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে প্রয়োজনীয় আলোচনা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

​বৈঠকে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া’-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী রুবায়েত হোসাইন ও রবিউল হাসান মামুন, আইআইইউসির শিক্ষার্থী চৌধুরী সীয়াম ইলাহি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুজ্জামান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী শফিউল বশর।

​প্রতিনিধিদলের সদস্যরা বিভাগীয় কমিশনারের ইতিবাচক আশ্বাস ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা আশা প্রকাশ করেন, সরকারের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাফ নদীকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ ও মানবপাচার বন্ধ হবে এবং সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক

আপডেট সময় : ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬