ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা-মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও বিকৃতি রোধে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান

কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও ইতিহাস বিকৃতি রোধে সাংবাদিকদের সক্রিয় ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। পরে একাত্তর সালে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গর্বের। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক শক্তি ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া।

আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইতিহাস বিকৃতি রোধ এবং শহীদদের অবদান তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কক্সবাজার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন আজাদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপুর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি,সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ সভাপতি এমআর মাহবুব বাংলাভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোরশেদুর রহমান খোকন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দৌলা হেলালী,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর আলম, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক সংবাদের স্টাফ করেসপন্ডেন্ট জসিম উদ্দিন সিদ্দিকী বৈশাখী টিভির প্রতিনিধি খোরশেদ হেলালি, এশিয়ান টিভির প্রতিনিধি আহসানুল হক প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা-মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও বিকৃতি রোধে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান

আপডেট সময় : ১০:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫