ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু বিদ্যুৎ উদ্বৃত্তের দাবির দেশে লোডশেডিং: আসল সংকট কোথায়? কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬% কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী ফের মাইন বিস্ফোরণ, পাঁচ দিনে পা হারালেন দুই রোহিঙ্গা যুবক বন্য হাতির আক্রমণে ধান পাহারায় থাকা কৃষকের মৃত্যু গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ার (1x bet) দুই এজেন্টকে আটক করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলেন, পেকুয়া সদর ইউপির সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মোঃ ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পেকুয়া ও চকরিয়ায় অনলাইন জুয়ায় লাখ লাখ টাকা লেনদেনে সক্রিয় থেকে উঠতি বয়সের যুবক, কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল এ দুই মাস্টার মাইন্ড এমনই অভিযোগ আটককৃতদের বিরুদ্ধে। আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে 1x bet জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে 1x bet এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে।

‎আটকের বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক

আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫