ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার

অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজারের রামুতে অটোরিকশার (সিএনজি) আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি মো. রুবেল (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার খুটাখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

বিজিবি জানায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করে। এ সময় বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ কিছু বহন করছেন না বলে দাবি করেন। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. রুবেলকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক

আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬