ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত

‘নির্বাচন একদিনও পেছাবে না, তবে আগামী ৫-৬ দিন গুরুত্বপূর্ণ’

প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন বিষয়ে যে সময়ে বলেছেন, তার থেকে একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী পাঁচ-ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ-ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, যা কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনও বাধা থাকবে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলে হবে। পরে লন্ডনে বলা হয়েছে, যদি অনেক সংস্কার হয়, তাহলেও সেটি ফেব্রুয়ারিতে হবে।

শফিকুল আলম বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায়।

দেশের সর্বত্র ব্যাপক চাঁদাবাজি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিংয়ের বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ

‘নির্বাচন একদিনও পেছাবে না, তবে আগামী ৫-৬ দিন গুরুত্বপূর্ণ’

আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫