ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনে অপতথ্য রোধে কক্সবাজারে দ্য ডিসেন্টের আয়োজনে কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাক্ট চেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ শীর্ষক কর্মশালা।

শনিবার (৩১ জানুয়ারি) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে অনুসন্ধানী সাংবাদিকতা ও ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ (The Dissent)।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ABC)-এর সার্বিক সহযোগিতায় কক্সবাজারে আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

‘দ্য ডিসেন্ট’-এর সম্পাদক কদরুদ্দীন শিশির প্রশিক্ষণে বর্তমান ডিজিটাল যুগে অপতথ্যের ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘নির্বাচনী সময়ে স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া খবর ছড়ায়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এই সময়ে সঠিক তথ্য যাচাই এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজমের গুরুত্ব অনেক বেশি।’

এছাড়াও তিনি বলেন, ‘সাংবাদিকদের কেবল সংবাদ পরিবেশন করলেই হবে না, বরং তথ্যের উৎস যাচাই ও অপতথ্য শনাক্তকরণের কারিগরি দিকগুলো আয়ত্ত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”

দিনব্যাপী এই ইন্টারেক্টিভ আয়োজনে অংশগ্রহণকারীরা ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক ডিজিটাল টুলস, ছবি ও ভিডিও ভেরিফিকেশন, এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) ব্যবহারের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করার কৌশলগুলো হাতে-কলমে শেখেন।

পাশাপাশি, ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের মাধ্যমে কীভাবে লুকানো তথ্য বের করে আনা যায় এবং অনলাইনে সংঘবদ্ধ ডিসইনফরমেশন ক্যাম্পেইন শনাক্ত করা যায়, সে বিষয়েও অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নির্বাচনে অপতথ্য রোধে কক্সবাজারে দ্য ডিসেন্টের আয়োজনে কর্মশালা

আপডেট সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬