ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

নির্বাচনের তারিখ নিয়ে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে। কখনও ডিসেম্বর কখনও জুন কখনও মার্চ বলে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।’

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘যে দল ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা গণপরিষদ চাইতে পারে; কিন্তু যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায় এটাই আমার প্রশ্ন। গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনও দেশের ক্ষেত্রে, কিন্তু ২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা তো অর্জিত হয়েছে ১৯৭১ সালে।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের বিচার আমরাও চাই, কিন্তু সে বিচার করতে কত কয় বছর লাগবে? এক থেকে দেড় বছরেই তো বিচার করা সম্ভব, কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।’

বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলকুচি চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নির্বাচনের তারিখ নিয়ে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫