ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

 নিজের দলের সমালোচনা করে নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জমায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না–এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি; আমাদের ভুল ধরিয়ে দেন। সংশোধন করব।

শফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলব, সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। চেষ্টা করব সংশোধন করার। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান। সবাই সাবধান।

তিনি বলেন, শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। শয়তান লেগেই আছে। খেয়াল রাখতেহবে। নেতাকে হতে হবে সৎ। সব ব্যাপারে। তাহলে সবার মুক্তি আসবে। জামায়াত সেই কাজের জন্য চেষ্টা করছে।

জামায়াত আমির বলেন, সকল যুগে সব সময়ই, কিছু অপরাধী লোক ছিল। এজন্যই যুগে যুগে নবীর বিধান এসেছে। আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি। এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে।

তিনি বলেন, বাংলাদেশের আন্দোলনের স্পিরিট বহু দেশে প্রভাবিত হচ্ছে। আমরাও চাই না কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে।

জামায়াত আমির বলেন, গণভোট নিয়ে সরকারের অবস্থান আজ স্পষ্ট। তালগাছ মানলে বিচার আমার। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে। জনগণের জন্য সংবিধান। জনগণ চেয়েছে গণভোট, একটার রায় আপনি মানেন, আরেকটি মানেন না!

তিনি বলেন, সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেভাবে ২৪–এ হয়েছে। আপনারা তৈরি আছেন?

সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, বেশি সংবিধান বেশি কচলাইয়েন না। আমরা দেখতে চাই সরকার জনগণের রায়কে মেনে নিয়েছে। আমরা যা করার করে যাব।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। খুনখারাবি মাদক, সব চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অন্যের ব্যাপারে এক্সপার্ট, নিজের মন্ত্রণালয় নিয়ে না। নিজের মন্ত্রণালয়ে নজর দিন। জাতিকে শান্তিতে থাকতে দিন।

সূত্র: ইনডিপেনডেন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

আপডেট সময় : ০১:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬