ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল

নিজের মেয়েকে হত্যা করে মরদেহ খালে ভাসিয়ে দেন পিতা

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে পিতার হাতেই খুন হলেন নিজের ৩ বছরের কন্যা।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেয়েটির নাম কানিজ ফাতেমা (৩) , পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত মেয়ের পিতা আমান উল্লাহকে (৩২) কে আটক করেছে পুলিশ।

নিহতের মা জোসনা আক্তার দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে গেলে তাঁর মাদকাসক্ত স্বামী এ ঘটনা ঘটান।

তিনি বলেন, তাঁর অন্য সন্তানরা পাশের বাড়িতে গিয়ে জানায় তাদের পিতা তাঁদেরকে লোহার রড দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, পরে মা বাড়িতে গিয়ে দেখেন একটি ছাগল আর তাঁর সাড়ে তিন বছরের কন্যার মরদেহ, পরে স্থানীয়দেরকে ডেকে আনতে গেলে এই সুযোগে মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকে শিশুটির বাবা, পরে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাঁর স্বামী নিয়মিত মাদক সেবন করতেন, এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় জেল খাটেন, এরপর থেকে তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন, তাই বাড়িতে থাকা দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) দু্র্জয় সরকার টিটিএন-কে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে অভিযুক্ত আমান উল্লাহকে আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন

নিজের মেয়েকে হত্যা করে মরদেহ খালে ভাসিয়ে দেন পিতা

আপডেট সময় : ০২:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫