ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে?

কক্সবাজার লিংক রোড থেকে রামুর জোয়ারিয়ানালা তথা নিজেরপাড়া সুইচিং স্টেশন সংলগ্ন লাইনে ফল্ট দেখা দেওয়ায় টেকনাফ উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রোববার রাত ২ টা ৪০ মিনিটে ৩৩ কেভি লাইনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কক্সবাজার গ্রীডের রিলেতে ওভার কারেন্ট আর্থ ফল্ট সিগন্যাল দেয়। এর পরপরই নিরাপত্তার স্বার্থে টেকনাফ জোনাল অফিসের অধীনে থাকা পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

​কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকার এবং বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে লাইন চেকিং ও ক্ষতিগ্রস্ত স্থান শনাক্ত করার কাজ পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কক্সবাজার থেকে ইতিমধ্যেই একটি বিশেষ কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে। ভোর হওয়ার সাথে সাথে টিমটি ক্ষতিগ্রস্ত লাইনের উদ্দেশ্য রওনা হবে এবং ফল্ট চিহ্নিত করে দ্রুত মেরামত কাজ শুরু করবে বলে পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিস কর্তৃপক্ষের পক্ষ জানানো হয়েছে, মেরামত কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ লাইন পুনরায় চালু করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী

টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে?

আপডেট সময় : ০৪:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬