ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন

দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি!

মাঠে জায়গার সংকট, কিন্তু ক্রীড়াপ্রেমীদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই। হাজারো দর্শকের উপচে পড়া ভিড়ে বারবার প্রমাণ হচ্ছে কক্সবাজারের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ ও ভালোবাসা কতটা গভীর। তবে দর্শকদের এই উন্মাদনা ধারণ করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ ক্রীড়াপ্রেমীদের।

কক্সবাজার জেলা স্টেডিয়ামের গ্যালারি ধারণক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি এখন সময়ের দাবি হয়ে উঠেছে। বড় বড় আয়োজন ও জনপ্রিয় ম্যাচে দর্শকদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। অনেক দর্শক পকেটের টাকা খরচ করে খেলা দেখতে এলেও পর্যাপ্ত জায়গার অভাবে স্বস্তি নিয়ে খেলা উপভোগ করতে পারছেন না।

ক্রীড়াপ্রেমীরা বলছেন, জেলার মানুষের এই আগ্রহকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও বর্ধিত স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

তাদের অভিযোগ, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন হলেও অনেক সময় দায়িত্বশীলদের নজর থাকে শুধু আনুষ্ঠানিকতা ও পদ-পদবীর দিকে। অথচ মাঠ, গ্যালারি, দর্শক সুবিধা ও খেলোয়াড়দের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে এবং কক্সবাজার জেলা স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ নেবে। কারণ দর্শকদের ভালোবাসাই একটি জেলার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় শক্তি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী

দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি!

আপডেট সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬