ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

ঢাকার মামলায় ৩ দিনের রিমান্ডে মোনাফ : “ফিজিক্যালি ডিস্যাবল” দাবী আইনজীবীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার জেলা যুবলীগের নেতা মোনাফ সিকদারকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শেরে বাংলা থানায় দায়ের করা মামলায় মোনাফ সিকদারকে ঢাকার আদালতে তোলা হলে এ আদেশ দেয় বিচারক।

শনিবার (১৮ অক্টোবর) সকালে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

মোনাফ সিকদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলার সাবেক নেতা এবং বর্তমানে কক্সবাজার শহর যুবলীগের সক্রিয় কর্মী।

সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন মোনাফ।

এছাড়াও গত ৬ মে যুবলীগের ব্যানারে কক্সবাজার শহরে মোনাফ সিকদারের নেতৃত্বে মিছিল বের করা হয়।

পুলিশ জানিয়েছে,,মোনাফ সিকদার ২৪ এর আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।”

অন্যদিকে মোনাফ সিকদারের আইনজীবী এডভোকেট ফারজানা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, “মোনাফ ফিজিক্যালি ডিস্যাবল, পলিও ও আর্থাইটিসে আক্রান্ত যুবনেতা। তবুও তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

ঢাকার মামলায় ৩ দিনের রিমান্ডে মোনাফ : “ফিজিক্যালি ডিস্যাবল” দাবী আইনজীবীর

আপডেট সময় : ১২:৫৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫