ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে।’

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান জানায়নি।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর দাবি।’

রোববার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি জানান, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারে। এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানান নাহিদ।

ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এসব ঘটনা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক বছরে পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে হয়ত আংশিক পূরণ হবে। কিন্তু কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।’

নাহিদ ইসলাম জানান, নতুন বাংলাদেশের জন্য লড়াই এখনো শেষ হয়নি। রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং এর মাধ্যমে জুলাই পদযাত্রার সমাপ্তি ঘটবে। এ উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও জনতাকে আগামীকাল (রোববার) বিকেল ৪টায় শহীদ মিনারের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫