ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক জলাশয়ে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বুলবুল আকতার

​চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাধীনতা স্মারক সম্মাননা ২০২৬-এ ভূষিত হতে যাচ্ছেন আঞ্চলিক গানের কিংবদন্তিতুল্য শিল্পী বুলবুল আকতার। চট্টগ্রামের মাটি ও মানুষের গানকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চটগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

​১৯৬৩ সালে কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী। চটগ্রামের আরেক প্রখ্যাত শিল্পী প্রয়াত রশিদ কাউয়াল ছিলেন তার স্বামী। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি জনপ্রিয় গীতিকার ও সুরকার আহমদ বশিরের লেখা ও সুরে রেকর্ড করেছেন প্রায় ১২০০ গান, যা ৮৮টি ভলিউমে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে দুই কন্যার জননী বুলবুল আকতার এখনো তার মায়াবী কণ্ঠ আর গায়কী দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন।

চাটগাঁইয়া সংস্কৃতি রক্ষায় তার এই বিশাল কর্মযজ্ঞকে সম্মান জানাতেই চটগ্রামে চলমান গ্রন্থমেলার শেষ দিনে এই বিশেষ পদক তুলে দেওয়া হবে বুলবুল আকতার কে।

বুলবুল আকতার টিটিএনকে জানিয়েছেন, এ সম্মাননা অবশ্যই গৌরবের। তবে তিনি অসুস্থ জানিয়ে তার চিকিৎসায় সকলের সহযোগিতা চেয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বুলবুল আকতার

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬