ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

লামায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫

  • ইমরান খান
  • আপডেট সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 465

বান্দরবানের লামায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জামাল হোসেন (৬০) নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

রবিবার (২৪ মে) বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে বিকেল ৩টার দিকে যাত্রী নিয়ে একটি সিএনজি লামার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ইয়াংছা বদুঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ছয়জন আহত হন।

দূর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, দূর্ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl

লামায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫

আপডেট সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬