ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই ফিরতে পারেন নেইমার: আনচেলত্তি

চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (৩০ মে) ব্রাজিলের তেরেসোপলিসের গ্রাঞ্জা কোমারিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রাজিল বস।

এর আগে, পায়ের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ শুরুর আগে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ৩৪ বছর বয়সি ব্রাজিল তারকা নেইমারের। তবে আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।

আনচেলত্তি বলেন, আমরা বিশ্বাস করি নেইমার খুব দ্রুতই ফিরে আসবে। যদি উদ্বোধনী ম্যাচে খেলতে না পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই তাকে পাওয়া যাবে।

চোটের কারণে পানামা ও মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না নেইমার। রোববার (৩১ মে) মারাকানায় পানামার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর নিউ জার্সিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে দলটি এবং ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপের ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছেই বিস্ময়কর ছিল। চোট ও বাজে ফর্মের কারণে দীর্ঘদিন তিনি খেলতে পারেননি সেলেসাওদের হয়ে।

উল্লেখ্য, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

সূত্র : যমুনা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই ফিরতে পারেন নেইমার: আনচেলত্তি

আপডেট সময় : ০২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬