ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

চট্টগ্রাম পেরিয়ে চকরিয়ার দিকে বজ্রমেঘ, কক্সবাজারে হতে পারে বৃষ্টি

চট্টগ্রাম অঞ্চল অতিক্রম করে বজ্রমেঘ এখন চকরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে অল্প সময়ের মধ্যেই কক্সবাজার জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

তিনি জানান, সাগরে সৃষ্ট মেঘমালার প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চলমান তীব্র গরম কিছুটা কমে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সকাল থেকেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে কক্সবাজারের জনজীবন। ঈদুল আজহাকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমের মধ্যেও শেষ মুহূর্তের কেনাবেচা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

বিশেষ করে কোরবানির পশুর হাট, বাজার ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গরমের তীব্রতায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও খোলা আকাশের নিচে কাজ করা কর্মজীবীদের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে।

স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই টানা গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর মধ্যে সম্ভাব্য বৃষ্টির খবরে কিছুটা স্বস্তির আশা করছেন সবাই।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

চট্টগ্রাম পেরিয়ে চকরিয়ার দিকে বজ্রমেঘ, কক্সবাজারে হতে পারে বৃষ্টি

আপডেট সময় : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬