ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

চোটের কারণে নেইমার জুনিয়রকে ছাড়াই পানামার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (৩০ মে) রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে গ্রাঞ্জা কোমারিতে এক সংবাদ সম্মেলনে তিনি একাদশ ঘোষণা করেন এবং নেইমারের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এটিই ঘরের মাঠে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ।

নেইমারের চোটের কারণে তাকে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। তবে আনচেলত্তি জানিয়েছেন, কোচিং স্টাফের আশা বিশ্বকাপের শুরু থেকেই পুরোপুরি ফিট নেইমারকে পাওয়া যাবে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ কিংবা তার পরের ম্যাচেই তিনি ফিরতে পারেন বলেও ইঙ্গিত দেন ব্রাজিল কোচ।

তিনি আরও জানান, বর্তমান স্কোয়াডে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই এবং বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিয়েই এগোতে চান তিনি।

একাদশ ঘোষণার পর আনচেলত্তি বলেন, “আমাদের সমর্থকদের এবং স্টেডিয়ামকে বিদায় জানানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।”

শনিবার সকালে গ্রাঞ্জা কোমারিতে দলের শেষ অনুশীলন সেশন পরিচালনা করেন ব্রাজিল কোচ। পরে বিকালে দল রিও ডি জেনিরোর উদ্দেশে রওনা দেন।

প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “প্রতিটি দিনই ভালো যাচ্ছে। পরিশ্রমী ও পেশাদার খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পেরে আমি খুশি। প্রস্তুতি এখন পর্যন্ত ভালো, সামনে আরও সময় আছে।”

পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ: আলিসন বেকার (গোলকিপার), ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

আপডেট সময় : ০২:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬