ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত ৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় কক্সবাজারে ২ হাজার আইফোন, শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত অন্তত ৯

ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে।

শনিবার (৩০ মে) ধসে পড়া পাঁচতলা আবাসিক ভবনটি দিল্লির মেহরৌলি এলাকায় অবস্থিত। দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকা ধুলায় ঢেকে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও ধ্বংসস্তূপে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরোনো পাঁচতলা ভবনটি আচমকাই ধসে পড়ে। ধসে পড়া ভবনের একটি অংশ পাশের আরেকটি স্থাপনার ওপর গিয়ে পড়ে। সেখানে মেডিকেল শিক্ষার্থীদের খাবারঘর ছিল। ফলে সেখানে থাকা কয়েকজনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মেহরৌলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ ও দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও ভবন ধসের ভয়াবহতা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে।

প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। এ কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পরিবারের সদস্যদের বিষয়ে জানতে চাইলেও সন্তোষজনক কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এক আত্মীয় দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন এবং তিনজনকে উদ্ধার করেন। তার অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল, কিন্তু প্রশাসন আগে কোনও ব্যবস্থা নেয়নি।

সূত্র : ঢাকা পোস্ট চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত অন্তত ৯

আপডেট সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬