ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের নেতৃত্বে আব্দুল মান্নান ও জাকির

চট্টগ্রামের সামুদ্রিক বাণিজ্য অঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের নেতৃত্বে এলেন অভিজ্ঞ ও ব্যবসায়ী নেতা মো. আবদুল মান্নান। রোববার (১৫ জুন) নগরীর বারিক বিল্ডিং এলাকার সাবের প্লাজায় এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭ মেয়াদ) তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক দক্ষ সংগঠক জাকির হোসেন।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে দিনভর ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অভিজ্ঞ ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত মো. আবদুল মান্নানের বিজয়কে সংগঠনের অগ্রযাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে আগামী দুই বছর সংগঠনটি আরও গতিশীল হবে এবং সদস্যদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছেন। অ্যাডভোকেট এম. মহিউদ্দিন সারোয়ারের পরিচালনায় অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয়।
আবদুল মান্নানের নেতৃত্বে গঠিত নতুন এই শক্তিশালী কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সাফায়েত রাব্বি ফারুক (মেসার্স ট্রেড লিংক এন্টারপ্রাইজ)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খতিব আদনান (গ্লোবাল সী সার্ভিসেস), হুমায়ুন কবির (প্রাইম অয়েল সাপ্লাইয়ার্স) এবং মঈনুদ্দীন শাহরিয়ার (মেসার্স ফ্রাংক ট্রেড)। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু মোহাম্মদ ফয়সাল (ভেনাস শিপিং এন্ড ট্রেডিং), কোষাধ্যক্ষ হিসেবে আফতাবুর রহমান (মেসার্স বেঙ্গল মেরিন সার্ভিসেস) এবং প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম (ট্রান্স ওয়ার্ল্ড মেরিন সার্ভিস) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন হাদিদুর রহমান (পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল (বিডি) লি:), রফিকুল ইসলাম (মেসার্স রফিক এন্টারপ্রাইজ), মো. হান্নান (মেসার্স এম এইচ ট্রেডিং), আবু হাসান মো. সাইফুদ্দীন চৌধুরী (এ পেইস মেরিন এন্ড ফুয়েল সার্ভিসেস), জাকির হোসেন (পলিকর্ন ইন্টারন্যাশনাল), এবং আবদুল্লাহ-আল-মারুফ (জেড এম ওয়ার্ল্ড মেরিণ সার্ভিসেস)।
নবনির্বাচিত সভাপতি মো. আবদুল মান্নান এবং তার পুরো কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সাধারণ সদস্যরা। তারা আশাবাদী, এই বলিষ্ঠ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশন ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং মেরিটাইম সেক্টরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

চট্টগ্রামের বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের নেতৃত্বে আব্দুল মান্নান ও জাকির

আপডেট সময় : ০১:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫