ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে রামুর তরুণীর মৃত্যু

ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে কক্সবাজারের রামুর এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজধানীর মহাখালী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উষা বড়ুয়া (২৫) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়ার মৃত রতন বড়ুয়ার মেয়ে।

ঢাকার দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনেরা জানান, সকালে উষা কর্মস্থলে যাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় অসচেতনতার কারণে তিনি ট্রেনে কাটা পড়েন।

তার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। চার বোনের মধ্যে উষা ছিলেন তৃতীয়।

প্রতিবেশী অজয় বড়ুয়া জানান, উষা ঢাকায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআর,বিতে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি সেখানে যোগ দেন। এর আগে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন।

অকাল মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে রামুর তরুণীর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫