ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু বিদ্যুৎ উদ্বৃত্তের দাবির দেশে লোডশেডিং: আসল সংকট কোথায়? কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬% কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী ফের মাইন বিস্ফোরণ, পাঁচ দিনে পা হারালেন দুই রোহিঙ্গা যুবক বন্য হাতির আক্রমণে ধান পাহারায় থাকা কৃষকের মৃত্যু গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি

  • রাহুল মহাজন :
  • আপডেট সময় : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 261

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সংসদের সবুজ গালিচায় পা রাখতে যাচ্ছেন দলের চার হেভিওয়েট নেতা।

শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী কক্সবাজার ৪ আসন ছাড়া বাকী ৩ টিতে বিজয়ী প্রার্থীদের সঙ্গে পরাজিতদের ভোটের ব্যবধান ছিল বিস্তর। নির্বাচিত চারজনই অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তারা সকলেই সাবেক সংসদ সদস্য। নির্বাচিত ৪ জনের মধ্যে সংসদ সদস্য হিসেবে নবীন কেউ নেই।

কে কতোবার সংসদ সদস্য হলেন।

কক্সবাজার-১: বড় ব্যবধানে চর্তুথবারের মত সংসদে সালাহউদ্দিন

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে তিনি এবারের নির্বাচনে ৯২ হাজার ২৯১ বড় ব্যবধানে জয় পেয়েছেন।

তিনি পোস্টাল ব্যালটসহ ১৭৮টি কেন্দ্রে ২ লাখ ২২ হাজার ১৯ ভোট পান। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জাময়াত ইসলামের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পান ১লাখ ২৯ হাজার ৭২৮ ভোট।

জাতীয় সংসদের রেকর্ড অনুযায়ী, তিনি ১৯৯৬(দুই দফা নির্বাচনে জয়ী) ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে চর্তুথবারে মত সংসদে শপথ নিতে যাচ্ছেন।

কক্সবাজার-২ :আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের জাতীয় সংসদে তৃতীয় ইনিংস

কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনে আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পোস্টাল ব্যালেট সহ ১২৫ টি কেন্দ্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট। ব্যবধান ৩৩ হাজার ৬৫৪।

জাতীয় সংসদের রেকর্ড অনুযায়ী,১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য থাকা ফরিদ এবার তৃতীয়বারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

কক্সবাজার -৩: দীর্ঘ দেড় দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদে কাজল

কক্সবাজার-৩ আসনে পোস্টাল ব্যালেট সহ মোট ১৮৩টি ভোটকেন্দ্রে বিএনপির লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট। ব্যবধান ২০ হাজার ২৬৯।

জাতীয় সংসদের রেকর্ড অনুযায়ী,২০০৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়া কাজল এবার দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী পঞ্চম বারের মতো সংসদে

উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনে জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারীর সঙ্গে।

পোস্টাল ব্যালটসহ ১১৬টি কেন্দ্রে শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। শেষ পর্যন্ত ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন শাহজাহান চৌধুরী।

জাতীয় সংসদের রেকর্ড অনুযায়ী, তিনি ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি পঞ্চম  বারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

আইব প্রনয়নকারি সংস্থা জাতীয় সংসদ কে কার্যকর রাখতে ভূমিকা রাখার পাশাপাশি কক্সবাজারের এই চার অভিজ্ঞ নেতার হাত ধরে সমুদ্র জনপদ আবারো উন্নয়নের মূলধারায় ফিরবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন

কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি

আপডেট সময় : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬