ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পদসংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপি নেতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। মুখ্য সমন্বয়কের এ পদটিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের। আর এতেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। জানা যায়, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন।সর্বশেষ, গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি তিনি। পদত্যাগ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় : ০১:৫৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫