ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ

‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার

বিশ্বকাপ অভিযানের শুরুতেই বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে মাঠে না থাকলেও সতীর্থদের প্রতি সমর্থন ও অনুপ্রেরণা জানাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর চারটায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নেইমার লিখেছেন, ‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’ তার এই বার্তা সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ তৈরি করেছে, তেমনি দলকেও দিয়েছে বাড়তি প্রেরণা।

নেইমারের শেয়ার করা ছবিগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে তার ঘাড়ে থাকা ‘এভরিথিং পাসেস’ (সবই কেটে যায়) লেখা ট্যাটু, যা বর্তমান পরিস্থিতিতে মানসিক শক্তির প্রতীক হিসেবেই দেখছেন অনেকে।

পিঠের কাফ মাসলের চোটে গত প্রায় দশ দিন ধরে দলের মূল অনুশীলনের বাইরে আছেন নেইমার। সুস্থ হয়ে ওঠার জন্য তিনি এখন নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত সোমবার তার চোটের অগ্রগতি জানতে এমআরআই করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তার সেরে ওঠার প্রক্রিয়া ইতিবাচক হলেও এখনো বিস্তারিত সময়সীমা নির্দিষ্ট করা হয়নি।

দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, ম্যাচটি তিনি হয়তো সাইড বেঞ্চ থেকেই দেখবেন। এমনকি আগামী শুক্রবার হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচেও তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নেইমারের অনুপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ রেকর্ডও সামনে এসেছে ব্রাজিলের জন্য। ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ১৯৮৬ সালে স্পেনের বিপক্ষে ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি জিকো।

এদিকে দলের মূল তারকাকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। রাইট-ব্যাক ও মিডফিল্ডের সমন্বয় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি। তবে নিশ্চিতভাবেই ব্রাজিলকে বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে নেইমারকে ছাড়াই যা তাদের পরিকল্পনায় বড় এক শূন্যতা তৈরি করেছে।

সূত্র : চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে 

‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার

আপডেট সময় : ০২:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬