ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি

৪৮ দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।

শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলেছে স্পেন। শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই পারফরম্যান্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে।

আসর শুরুর আগে ফিফা মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।

চ্যাম্পিয়ন স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা। রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।

তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ৩৩২ কোটি টাকা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল পাবে প্রায় ২৩৩ কোটি টাকা করে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে প্রায় ১৮৪ কোটি টাকা করে। শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ প্রায় ১৩৫ কোটি টাকা।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্যায়ে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি

আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬