ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল ঘোষণা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 494

চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। পাশাপাশি ৪জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। তাদের মধ্যে একজন আবার ভ্রমণসঙ্গী হিসেবে মূল স্কোয়াডের সঙ্গে যাবেন।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগেই ঘোষিত হয়েছে টুর্নামেন্ট সূচি। সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও শারজাতে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি অনুযায়ী দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণকারী দলগুলো খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। তার পর ফাইনাল।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

২৯ নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল ৮ ডিসেম্বর।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই, প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, সাদ ইসলাম রাজিন ও আশরাফুজ্জামান বরেণ্য।

স্ট্যান্ডবাই আছেন- কালাম সিদ্দিকী, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার ও শাহরিয়ার আজমীর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল ঘোষণা

আপডেট সময় : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪