ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩

জামায়াত নেতা এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এর ফলে রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা।

গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে আপিল বিভাগের রায় রিভিউ শুনানি পর আসামিকে মূল মামলায় আপিল করার অনুমতি দেওয়া হয়।

জামায়াত নেতা আজাহারুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করা হলেও ২০১৯ সালের ২৩ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ওই রায় রিভিউ চেয়ে আজাহরুল আপিল বিভাগে আবেদন করেন।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল?

জামায়াত নেতা এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস

আপডেট সময় : ০১:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫