ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ চার-পাঁচ মাসের ম‌ন্ত্রিত্বের অ‌ভিজ্ঞতায় দে‌খে‌ছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল। রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা মামলায় আবুল কালামের মৃত্যুদণ্ড পেকুয়ায় আগুনে পুড়লো পাঁচ ভাইয়ের বসতঘর বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরির ২০০ পরিবারের পাশে উইটনেস ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন ইনানীর বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মৃত্যু নিয়ে চাঞ্চল্য: কি বলছে পুলিশ? অপহরণ-মানবপাচার বন্ধে জেলা প্রশাসকের সঙ্গে টেকনাফ-উখিয়া প্রতিনিধিদলের মতবিনিময় হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

পেকুয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হ’ত্যার ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের পেকুয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুন হত্যার ঘটনায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে নিহতের স্ত্রী পাপিয়া সরওয়ার আরবিন বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলাটি দায়ের করেছেন। যার মামলা নং-১৯/২০২৫।

এ মামলায় আসামিরা হলেন, উজানটিয়া ষাটধুনিয়া পাড়া এলাকার মৃত আমির হামজার দুই ছেলে মমতাজ উদ্দিন (৩৪) ও মোঃ মোজাম্মেল (৪৫) এবং পেকুয়া সদর মিয়াপাড়া এলাকার নাছির উদ্দীনের ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (৩৮)।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুনের সাথে তার ছোট ভাই মোজাম্মেল হক ও মমতাজুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু পরিমান জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিরোধীয় জমির মালিকানা নিষ্পত্তির জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেন। এক পর্যায়ে মামুনের সঙ্গে অপর দুই ভাইয়ের বাক-বিতন্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নিলে দুই ভাইয়ের মারধরে তিনি ( মামুন ) আহত হন। এতে আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় পর্যন্ত ঘটনাস্থলের রাস্তার পাশে পড়েছিলেন।

“খবর পেয়ে বিকালে বান্দরবানে অবস্থানকারি স্ত্রী ও সন্তান এলাকায় পৌঁছে মুহাম্মদ মামুনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এক পর্যায়ে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে স্বজনরা তাকে বাড়ীতে নিয়ে আসেন। “ পরে অবস্থার অবনতি হলে আবারও পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহত মুহাম্মদ মামুন (৫৪) পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়ার মৃত আমির হামজার ছেলে। তিনি সেনা বাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যার ঘটনায় তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা

পেকুয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হ’ত্যার ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫