ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা আজ পবিত্র আশুরা টেকনাফে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা দেশে মোট গাঁজাখোর ৬১ লাখ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: নাইক্ষ্যংছড়িতে সুলতান সালাউদ্দিন টুকু লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা গর্জনিয়ার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি : সভাপতি ফরিদ উদ্দিন রামুর হাইটুপিতে রাখাইন তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর ২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে: হাইকমিশনার

বার্সেলোনার সামনে এক ম্যাচে দুই অর্জনের সুযোগ

টিটিএন ডেস্ক:

ফুটবলের মাঠে বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই নিয়ে প্রশ্ন চলে না। তবে বার্সেলোনা হয়ত রিয়ালের মতোই বড় প্রতিপক্ষ ভাবে আরও একটা দলকে। কাতালুনিয়ান জাতিসত্ত্বার ধারক-বাহক বার্সেলোনার নগর প্রতিপক্ষ এস্পানিওল। শুধু নগর প্রতিপক্ষই না। বার্সেলোনা যখন কাতালান ধারণায় বিশ্বাসী, তখন এস্পানিওলের একাংশ মাদ্রিদভিত্তিক স্পেনের সমর্থক।

শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকা এস্পানিওলের বিপক্ষে ম্যাচটা তাই বার্সেলোনার জন্য একেবারেই বিশেষ কিছু। বাংলাদেশ সময় রাত দেড়টায় কাতালান ডার্বিতে টিম বার্সা তাই বেশ সিরিয়াস। তবে এবারের ম্যাচে আছে বিশেষ উপলক্ষ্যও। আজকের ম্যাচ জিতলেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।

নিজেদের কাজটা বার্সেলোনা সেরে রেখেছিল আগেই। গত সপ্তাহে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৭ পয়েন্টের লিড পেয়ে যায় বার্সেলোনা। লিগে তখন পর্যন্ত বাকি ছিল ৩ ম্যাচ। রিয়াল মাদ্রিদ গতকাল নিজেদের ম্যাচে পয়েন্ট হারালেই শিরোপা নিশ্চিত হতো বার্সার। তবে মায়োর্কাকে ঘরের মাঠে শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

৩৬ ম্যাচ খেলে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অর্জন ৭৮। অন্যদিকে ৩৫ ম্যাচ খেলা বার্সেলোনার সংগ্রহ ৮২ পয়েন্ট। এস্পানিওলকে তাদের মাঠে হারালে বার্সেলোনার পয়েন্ট হবে ৮৫। শেষ দুই ম্যাচ হারলেও তখন আর ক্ষতি নেই। রিয়াল শেষ দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ৮৪। তাই বলা চলে নগর প্রতিপক্ষের মাঠেই আজ বার্সেলোনার শিরোপা নিশ্চিতের সুযোগ।কাতালান ডার্বির এই ম্যাচের আগে বার্সেলোনা মিস করবে তাদের স্ট্রাইকার ফেরান তোরেসকে। আকস্মিকভাবে অ্যাপেন্ডিসাইটিসের প্রদাহের কারণে সার্জারি করাতে হয়েছে তার। যে কারণে থাকছেন না ম্যাচের স্কোয়াডে। তবে সেটা খুব বেশি ভাবাচ্ছে না কোচ হ্যান্সি ফ্লিককে।

কারণ দলের মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি এই ম্যাচ দিয়ে আবার পুরো ৯০ মিনিটের জন্য মাঠে নামতে পারেন। ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনাল এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে লেভার সার্ভিস পায়নি বার্সা। তবে শঙ্কা শেষ করে পোলিশ এই স্ট্রাইকার থাকতে পারেন আজকের ম্যাচে।

চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছেন লেভান্ডফস্কি। লিগে ৩১ ম্যাচে করেছেন ২৫ গোল। গোল্ডেন বুটের দৌড়ে তারচেয়ে দুই গোল বেশি আছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের। মাঠে নামলে গোলের ক্ষুধা নিয়েই নামবেন ৩৬ বছরের লেভানডফস্কি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

বার্সেলোনার সামনে এক ম্যাচে দুই অর্জনের সুযোগ

আপডেট সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫