ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামের আরও এক পর্যটক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে ।

বুধবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ইয়াছিন খান ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিম খানের বাড়িও ঢাকায়। পানিতে ভেসে যাওয়ার পর উদ্ধারকর্মীরা ইয়াছিনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে সৈকতজুড়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

​জানা যায়, তারা ১১০ জনের একটি দল ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিলেন। এই দলের অনেকেই ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত এবং কিছু সদস্য শিক্ষার্থী বলে জানা গেছে।

দুপুরে একসংগে সাগরে নামলে হঠাৎ উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ভেসে যান ইয়াছিন খান ও ইব্রাহিম। ইয়াছিন খানকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি আর ইব্রাহিম এখনও নিখোঁজ।

এদিকে সাগরে নিখোঁজ পর্যটকের খোঁজে ফায়ার সার্ভিস, সি সেফ লাইফ গার্ড, বীচ কর্মী, ট্যুরিস্ট পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট সময় : ০৪:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬