ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা!

ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে

সমুদ্র সৈকতের সমিতি পাড়ার জোয়ারের সময় বালিয়াড়িতে ভেসে এলো নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ।

বুধবার বিকেলে সমিতি পাড়া এলাকার স্থানীয়রা সৈকতের পাড়ে মরদেহ দেখতে পেয়ে বীচ কর্মীদের খবর দেয়।

খবর পেয়ে বীচ কর্মীদের সুপারভাইজার মাহাবুবুর রহমান ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সাথে কথা বলে আর গায়ের রং দেখে নিশ্চিত হয় এ মরদেহ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের।

পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরীর পর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

মঙ্গলবার স্বপরিবারে ট্রলারে করে সাগর পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনায় নাজিরার টেক পয়েন্টে ট্রলার ডুবিতে নিউজিল্যান্ডের এক পরিবারের চারজন সাগরে ভেসে যায়। স্থানীয় জেলেরা নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনে,তার স্ত্রী বেলা ও সন্তান রালফসহ ৩ জনকে উদ্ধার করে এবং পরিবারটির ছোটো সন্তান আলবার্টকে সে সময় খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ৩২ ঘন্টা পর পর ভেসে আসলো নিখোঁজ আলবার্টের মরদেহ।

২০২৪ সালে নিউজিল্যান্ডের এই পরিবার ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। ২ বছর ধরে কাঠের বিলাস বহুল নৌকাটি তৈরী করে। তাদের উদ্দেশ্য ছিলো এই বোটে করেই বিশ্ব ভ্রমণে যাবে। যার যাত্রার শুরু দিন মঙ্গলবার সাগরের টেউয়ের তোড়ে ট্রলারটি দ্বি খন্ডিত হয়ে যায় এবং এডওয়ার্ড পুডনের পরিবারের সদস্যরা সাগরে ভেসে যায়।

উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে তাদের ভ্রমন ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। জীবিত উদ্ধার হওয়া তিনজনকে নীজ দেশে ফেরতে বা আইনী প্রক্রিয়া কি হবে তা এখনও জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে

আপডেট সময় : ০৮:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬