ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

টেকনাফ পৌর জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার উদ্যোগে কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। দারসুল কোরআন পাঠের মাধ্যমে শিবিরের কার্যক্রম শুরু করেন মাওলানা মোস্তাক আহমেদ।

১৭ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে দীর্ঘদিনের বিচ্ছিন্ন কর্মীরা পুনর্মিলনের সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠেন। তাদের উপস্থিতি দেখে উর্ধ্বতন দায়িত্বশীলদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়।

পৌর সভাপতি শাহ মুহাম্মদ জুবাইরের সভাপতিত্বে এবং সেক্রেটারি রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আইন-আদালত ও মানবাধিকার সম্পাদক জাফর উল্লাহ ইসলামাবাদী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা আমির অধ্যাপক মাওলানা রফিক উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ন আমির মুহাম্মদ ইব্রাহিম, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তাক এবং টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, উপজেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হোছাইন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম। এছাড়া টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জায়নত উল্লাহ, টেকনাফ পৌর বায়তুলমাল সম্পাদক শাহ আলম এবং সাবরাং ইউনিয়ন সভাপতি মাওলানা জহির আহমদও উপস্থিত ছিলেন।

শিক্ষাশিবিরের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন শাহ মুহাম্মদ জুবাইর, মুহাম্মদ ইসমাইল, রবিউল আলম, শাহ আলম, খোরশেদ আলম দিদার, মোজাহিদুল ইসলাম, সরওয়ার আলম, নাজমুল হোসেন, তাসলিম উদ্দিন, শফিকুল আলম, মুহাম্মদ আয়ুব, মুহাম্মদ আলম, দিল মুহাম্মদ, রিয়াজুল করিম, আব্দুর রহমান, মুহাম্মদ ইউসুফ এবং শফিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সভাপতি শাহ মুহাম্মদ জুবাইর মুনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন

টেকনাফ পৌর জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪