ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার

টেকনাফ পৌর জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার উদ্যোগে কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। দারসুল কোরআন পাঠের মাধ্যমে শিবিরের কার্যক্রম শুরু করেন মাওলানা মোস্তাক আহমেদ।

১৭ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে দীর্ঘদিনের বিচ্ছিন্ন কর্মীরা পুনর্মিলনের সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠেন। তাদের উপস্থিতি দেখে উর্ধ্বতন দায়িত্বশীলদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়।

পৌর সভাপতি শাহ মুহাম্মদ জুবাইরের সভাপতিত্বে এবং সেক্রেটারি রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আইন-আদালত ও মানবাধিকার সম্পাদক জাফর উল্লাহ ইসলামাবাদী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা আমির অধ্যাপক মাওলানা রফিক উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ন আমির মুহাম্মদ ইব্রাহিম, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তাক এবং টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, উপজেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হোছাইন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম। এছাড়া টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জায়নত উল্লাহ, টেকনাফ পৌর বায়তুলমাল সম্পাদক শাহ আলম এবং সাবরাং ইউনিয়ন সভাপতি মাওলানা জহির আহমদও উপস্থিত ছিলেন।

শিক্ষাশিবিরের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন শাহ মুহাম্মদ জুবাইর, মুহাম্মদ ইসমাইল, রবিউল আলম, শাহ আলম, খোরশেদ আলম দিদার, মোজাহিদুল ইসলাম, সরওয়ার আলম, নাজমুল হোসেন, তাসলিম উদ্দিন, শফিকুল আলম, মুহাম্মদ আয়ুব, মুহাম্মদ আলম, দিল মুহাম্মদ, রিয়াজুল করিম, আব্দুর রহমান, মুহাম্মদ ইউসুফ এবং শফিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সভাপতি শাহ মুহাম্মদ জুবাইর মুনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’

টেকনাফ পৌর জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪